1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়া বিজ্ঞান কলেজে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়া বিজ্ঞান কলেজে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া,সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত উল্লাপাড়া বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও মাসিক বেতন আদায়ে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ প্রায় ৮ হাজার ১৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৭ হাজার টাকার বেশি আদায় করছে। অথচ শিক্ষা বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৪৩৫ টাকা নেওয়ার কথা রয়েছে।
এছাড়াও মাসিক বেতন নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্ধারিত মাসিক বেতন ৩১০ টাকা হলেও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ৬৫০ থেকে ৭৮০ টাকা পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, হঠাৎ করে এত বেশি টাকা দাবি করায় অনেক পরিবারই চরম বিপাকে পড়েছেন। তারা বলেন, “সরকার নির্ধারিত ফির বাইরে এত টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী ফি নির্ধারণ করা হোক এবং অতিরিক্ত আদায় করা টাকা ফেরত দেওয়া হোক।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন। তিনি বলেন, “কলেজে কিছু নন-এমপিও শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের বেতন-ভাতা, বকেয়া ও বিভিন্ন প্রশাসনিক খরচসহ কয়েকটি ফি একসাথে নেওয়ায় টাকার পরিমাণ কিছুটা বেশি হয়েছে।”
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, “বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, চলতি বছর উল্লাপাড়া বিজ্ঞান কলেজ থেকে মোট ৪৪৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিক চাপে পড়েছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park