
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরাফাত রাজনের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি আকবর আলী কলেজে গিয়ে শেষ হয়।পরে উক্ত মিছিলটি মুল অনুষ্ঠান সাবেক এমপি আকবর আলী নেতৃত্বে বিজয় মিছিলে অংশ নেয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন,পৌর ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ফিরোজ মাহমুদ খোকন সহ উল্লাপাড়া পৌর ছাত্রদলের নয়টি ওয়াড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা।উক্ত মিছিল শেষে আরাফাত রাজন বলেন সে স্বপ্ন নিয়ে ছাত্রজনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছে আমরা ছাত্রদল সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের সাংগঠনিক অবিভাবক দেশ নায়ক তারেক রহমানে নির্দেশনায় নতুন স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ছিলাম,আছি আর ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ আরাফাত রাজন পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া চান।সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন আরাফাত রাজনকে পূর্ণ সমর্থন করেন। রিফাত বলেন আমরা সবাই সব সময় ছাত্রদের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশআল্লাহ।