1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বোচ্চ হারাচ্ছে হাজারো পরিবার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

উল্লাপাড়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বোচ্চ হারাচ্ছে হাজারো পরিবার

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

উল্লাপাড়া উপজেলার মোহনপুরসহ এর আশেপাশের এলাকায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারাচ্ছে শত শত পরিবার। আর মোহনপুর ইউনিয়ন ও এর আশেপাশের এলসকার জুয়ার এজেন্ট এর এর গডফাদার হলো সবুজ।এই সবুজের পিতার নাম হলো আয়নাল সরদার।গ্রামের বাড়ি হলো মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামে।অল্প শিক্ষিত হয়েও সবুজ এই অবৈধ জুয়ার ব্যবসা পরিচালনা করে অগাধ সম্পত্তির মালিক হয়েছে।সবুজ ঐ এলাকার অঘোষিত গডফাদার হয়ে তার এই অবৈধ জুয়ার ব্যবসা সবার সামনেই পরিচালনা করে আসছে।বিগত আওয়ামী লীগের শাসন আমলে সে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জরিত ছিলো।গত ৫ আগষ্টে সৈরাচার হাসিনার পতন হওয়ার পরে কিছু দিন নিজেকে লুকিয়ে রেখে আবার সে এলাকায় এসে সে আবার এই অবৈধ জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছে তাও একদম সবার সামনেই।কোন অদৃশ্য শক্তির বলে সে এই অবৈধ জুয়ার এজেন্টের ব্যবসা পরিচালনা করে আসছে সেটা এখনো অজানা।এই বিখ্যাত অনলাইন জোয়ার এজেন্ট সবুজ এলাকায় বলে বেড়ায় সে নাকি প্রশাসন কিনে নিয়েছে কেউ তার কিছুই করতে পারবেনা। এলাকাবাসী দাবী করেন এই সবুজের এজেন্টে অনেক মানুষ অনলাইন জুয়া খেলে।এসব অবৈধ অনলাইন জুয়া খেলে যুবসমাজ আজ প্রায় ধ্বংসের পথে। তাই এলাকাবাসী এই বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে সবুজসহ এই অনলাইন জুয়া খেলার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park