1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীর মুলাডুলিতে দেশের প্রথম পাঠকমেলা অনুষ্ঠিত পাঠক সৃষ্টির মাধ্যমে বসবাসযোগ্য সুস্থ্য সমাজ গঠন সহজ হয় -বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরদীর মুলাডুলিতে দেশের প্রথম পাঠকমেলা অনুষ্ঠিত পাঠক সৃষ্টির মাধ্যমে বসবাসযোগ্য সুস্থ্য সমাজ গঠন সহজ হয় —-বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার //
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

 

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার //

পাঠক সৃষ্টির মাধ্যমে বসবাসযোগ্য সুস্থ্য সমাজ গঠন সহজ হয় বলে মন্তব্য করেছেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব । ঈশ্বরদীর মুলাডুলি মুক্তমঞ্চে শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত পাঠকমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এর আগে সকালে ফিতাকেটে বাংলাদেশের প্রথম পাঠক মেলা ও একদিনের বইমেলার উদ্বোধন করেন,বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার। প্রভাষক  ও কথা সাহিত্যিক নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অধ্যক্ষ তুঘলক হোসেন,পাঠক মেলা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,বিএনপিনেতা আব্দুর রাজ্জাক, এনামুল হক,ফিরোজুল হক, আমিনুর রহমান, পাঠক মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট লেখক ও কবিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেখক মোশারফ হোসেন মুসাসহ পাঁচজন কবিকে সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park