1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীর খড়েরদাইড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ মায়ের মৃত্যু   - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরদীর খড়েরদাইড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ মায়ের মৃত্যু  

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার , পাবনা।।
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার , পাবনা।।
 

ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঠের বাটামের আঘাতে পড়ে গিয়ে  আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।

এলাকার বিভিন্ন সূত্র ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবকুমারের দেওয়া তথ্যমতে, খড়ের দাইড় এলাকায় সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রপ লক্ষ্য করা যায়। মাঝেমধ্যেই ঐ নিহত আয়েশা বেগমের দেবরের বাড়িতে চোরেরা এসে চুরি করতে ব্যর্থ হয়। একইভাবে আয়েশা বেগমের দু’ছেলে সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসার কারণে ঐচোর চক্রের সদস্যরা মাঝে মধ্যেই আয়েশা বেগমের বাড়ির নিকটস্থ খালের আশেপাশে এসে ওঁতপেতে থেকে চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়।

এমতাবস্থায় ঘটনার দু’দিন আগেও নিহত আয়েশা বেগমের দেবরের বাড়িতে ঐচোর চক্রের সদস্যরা চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়। এমন অবস্থায়  গত শুক্রবার রাত সাড়ে নয়টায় বাড়ির পাশের চায়ের দোকানে  চা পান করার সময় আয়েশা বেগমের এক ছেলে কথা প্রসঙ্গে বলে ওঠেন এবার বাড়ির আশেপাশে চোর আসলে পিঠানো হবে। এ কথা বলার পর চা দোনদার ও আয়েশা বেগমের ছেলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে  উভয় পক্ষের মধ্যে হাতাহাতির শুরু হলে আয়েশা বেগম হাতাহাতি ঠেকাতে চেষ্টা করেন। এক পর্যায়ে আয়েশা বেগম প্রতিপক্ষের বাটামের ধাক্কাতে মাটিতে লুটে পড়ে নিহত হন। এঘটনার পরপরই ঐরাতেই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবকুমারের নেতৃত্বে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনী ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি শান্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park