1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম সমার জার্মানিতে উচ্চশিক্ষা অর্জন, পেলেন শতভাগ স্কলারশিপ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম সমার জার্মানিতে উচ্চশিক্ষা অর্জন, পেলেন শতভাগ স্কলারশিপ

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘইল গ্রামের কৃতি সন্তান সমাপ্তি ইসলাম সমা শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির খ্যাতনামা জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি গিসেনে (Justus Liebig University Giessen) উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী ও ঈশ্বরদীবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সমাপ্তি ইসলাম সমা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এবং সেলিনা ইসলাম সিরাজ দম্পতির কনিষ্ঠ কন্যা।

জানা গেছে, সমাপ্তি ইসলাম সমা বিশ্ববিদ্যালয়টিতে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত ‘ইকোনমিক্স অব গ্লোবাল রিস্ক’ (Economics of Global Risk) বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএসসি) ডিগ্রি অর্জনের লক্ষ্যে ২০২৬ সালের শীতকালীন সেমিস্টারে প্রথম বর্ষে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করেছেন।

জার্মানির হেসে (Hesse) অঙ্গরাজ্যের উচ্চশিক্ষায় ভর্তি-সংক্রান্ত বিধিবিধান এবং জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ও নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করে তিনি অপেক্ষমাণ তালিকার মাধ্যমে এই উচ্চশিক্ষার সুযোগ লাভ করেন। একই সঙ্গে শতভাগ স্কলারশিপ অর্জন তাঁর এ সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সমাপ্তি ইসলাম সমা গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে যাত্রা করেন। বিদেশের মাটিতে উচ্চশিক্ষা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবার, জন্মস্থান ঈশ্বরদী এবং দেশের জন্য সম্মান বয়ে আনবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাবাসী আনন্দিত। পাশাপাশি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় শুভানুধ্যায়ীরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park