1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদী ও পাকশীতে মহান বিজয় দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরদী ও পাকশীতে মহান বিজয় দিবস পালিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

ঈশ্বরদী ও পাকশীতে মহান বিজয় দিবস পালিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা :

ঈশ্বরদী ও পাকশীতে নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয়স্তম্ভে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়। উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন,বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, চিকিৎসা ক্যাম্প,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,ডাকবাংলো মাঠে বিজয়মেলার উদ্বোধন করা হয়। ঈশ্বরদী এবং পাকশীতে বিএনপি ও রেলের পক্ষ থেকে বিজয়র‌্যালি বের করাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার,ডিআরএম শাহ সূফি নূর মোহাম্মদ,উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস,অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ডিইএন টু বীরবল মন্ডল,ওসি শহিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবেও প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে পৃথক আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়। এসভায় ক্লাবের সহসভাপতি বিপুল জোয়ার্দার ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ অন্যরা বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park