1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদী ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সংবর্ধনা সভা অনুষ্ঠিত বিএনপি নেতাদের মুখের ভাষা আওয়ামীলীগের মত না-পিন্টু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরদী ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সংবর্ধনা সভা অনুষ্ঠিত বিএনপি নেতাদের মুখের ভাষা আওয়ামীলীগের মত না-পিন্টু

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

 

  • মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

 

আমরা শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার বিপ্লবকে ধারণ করেছি,আমাদের মুখের ভাষা আওয়ামীলীগের মত না বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় ঈশ্বরদী ইপিজেড গেটে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ আনজাম হোসেন ডনের সঞ্চালনায় বক্তব্য দেন,ঈশ^রদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শামসুদ্দিন আহমেদ মালিথা,বিএনপিনেতা জাকিউল ইসলাম তপন ও বিএনপি নেতা আহসান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আব্দুস সোবহান,আব্দুর রশিদ,আমিনুল ইসলাম কেনেডি,আবু তালেব ফকির,জালাল মোল্লা,রঞ্জু হোসেন ,বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মন্ডল,রুহুল আমিন বাবলু,আব্দুর রশিদ ,আব্দুস সাত্তার বিশ্বাস,ফজলু মাস্টার,মান্নান চেয়ারম্যান,এস এম ফজলুর রহমান,মহরম মাস্টার ,মোহাম্মদ আলী কাজল, কবীর আহমেদ,আলহাজ¦ হাবিবুর রহমানসহ যুবদল,ছাত্রদল ও ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।  এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান,স্কাউটদের গার্ড অফ অনার প্রদান এবং সবশেষে ক্রেস্ট প্রদান করা হয়।

পিন্টু আরও বলেন,

আমরা নোংড়ামী করতে যানিনা উল্লেখ করে তিনি বলেন,দলের উপর হায়েনার থাবা পড়লে আমি মানুষ থাকবোনা,হায়েনাকে যে জবাব দিতে যাযা লাগে তাই হবো। দলকে ভাঙ্গিয়ে যে নোংড়ামি করবে তার পরিণতি খারাপ হবে। বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে ঈশ্বরদী অঞ্চলের অভিভাবক  উল্লেখ করে বলেন, আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বিগত হাসিনা সরকারের দমনপীড়ন রাজনীতি ও বন্দুকের নলের মুখে আন্দোলন করেছি। স্বৈরাচার মাফিয়া হাসিনার বিরুদ্ধে সেনা সমর্থিত ওয়ান এলেভেন সরকারের বিরুদ্ধে যারা রাজ পথে আন্দোলন করে রক্ত ঝড়িয়েছি,মামলা খেয়েছি, আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মডেল হয়েছিল সেইসব নেতাকর্মীরা এসভায় উপস্থিত হয়েছেন। জারোজের রক্ত কোন কথা বলে প্রশ্ন রেখে জাকারিয়া পিন্টু আওয়ামীলীগ থেকে আসা বিএনপিনেতা হাবিবুর রহমান হাবিবকে ইঙ্গিত করে  বলেন, আওয়ামীলীগ থেকে আ্সা রক্ত তার ওপর ভর করেছে,এমন আচরণ যেন আমাদের না হয়। কারণ ওদের দলের প্রতি কোন দায়দায়িত্ব নেই, জনগণের কাছেও কোন দায়বদ্ধতা নেই।  কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে। আমরা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আদর্শ মেনে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। তারেক রহমানকে অনুরোধ করে পিন্টু বলেন,আপনার  নিজস্ব বিশ্বস্ত টিম ও সোর্স দিয়ে  তদন্ত করুন । দলে একটি সিন্ডিকেড তৈরী হয়েছে। আপনার কাছে দলের সঠিক তথ্য যাচ্ছেনা। হাবিবুর রহমান হাবিবকে দিয়ে যদি ধানের শীষের বিজয় অর্জন সম্ভ হয় তাহলে আপনি সে সিদ্ধান্ত দিবেন। আমরা মাথা পেতে নিব। কিন্তু তার সাথে বিএনপির কোন নেতা কর্মী নে । এই সভায় যেসব নেতাকর্মী উপস্থিত রয়েছেন তারাই ঈশ^রদীর বিএনপির দালিক সম্পত্তির মালিক । বিএনপিকে ডুবানোর জন্য গোপন ষড়যন্ত্র চলছে। সিন্ডিকেড তৈরী করে মিথ্যা রিপোর্ট দেওয়া হচ্ছে। তিনি হাবিবকে উদ্দেশ্য করে বলেন,নেট দুনিয়ায় যা দেখানো হয়েছে বাস্তবে কিন্তু সেটার কোন অস্তিত্ব নেই। কারণ মনোনয়ন দেগওয়ার সময় এখনও আসেনি।

তিনি বলেন,যতক্ষণ পর্যন্ত দলকে নিরাপদ রাখতে পারব ততক্ষণ আমি শান্ত থাকতে পারবো। যদি দলে হায়নার থাবা পড়ে আমি পিন্টু আর শান্ত থাকতে পারবোনা উল্লেখ করে পিন্টু বলেন,সাবধান করে দিতে চাই দলের মনোনয়ন যতি পেতে পারেন, এত অস্থির কেন? তারাহুড়া কেন? দলের মানানয়ন ঘোষনার সময়তো আসেনি। এখনও মাঠে পাঁচটি গ্রুপের  সার্ভে কাজ চলমান রয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park