1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদুল আজহার বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন উদ্ভোধন করলেন মোহাম্মদ কয়ছর আহমদ । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঈদুল আজহার বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন উদ্ভোধন করলেন মোহাম্মদ কয়ছর আহমদ ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহার উপলক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দকৃত ভিজিএফের  চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে ) সকাল ১১ টায় জগন্নাথপুর পৌরভবন  প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

এ উপলক্ষ্যে জগন্নাথপুর পৌর পরিষদ  আয়োজিত বিতরণী অনুষ্ঠানে ​প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী  তারেক রহমান   দেশের কোনো মানুষকে না খেয়ে থাকতে দেবেন না। গ্রামীণ জনপদের প্রতিটি অসহায়, দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার এবং কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে  কঠোর নির্দেশ দেন।​ এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপি সদস্য মুকিত মিয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park