1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আদমপুরে প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আদমপুরে প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামে এক প্রবাসীর পরিবারের বসতবাড়ির পেছনের জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, আদমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসীর বৃদ্ধ পিতা ধন মিয়ার বসতঘরের পেছনের প্রায় ৩ শতক জমি প্রায় দেড় বছর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা মোহাম্মদ শেখ রবিউল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। সে সময় স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মৌখিকভাবে একটি শর্ত নির্ধারণ করা হয়। শর্ত অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে ধন মিয়া নির্ধারিত অর্থ পরিশোধ করে জমিটি রাখতে চাইলে মোহাম্মদ শেখ রবিউল ইসলাম তা ফেরত দেবেন। অন্যথায় ধন মিয়ার দায়িত্ব ও সম্মতিতে অন্য ব্যক্তির কাছে জমিটি বিক্রি করা যাবে। ভুক্তভোগী পরিবারের দাবি, ওই সমঝোতার সাক্ষী ছিলেন স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন ও আব্দুল করিম।

তাদের অভিযোগ, পরবর্তীতে জমির মূল ক্রেতা বিদেশে অবস্থানকালে আব্দুল রহমান নামে এক ব্যক্তি কোনো নিবন্ধিত দলিল ছাড়াই জমির দখল নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি লোকজন নিয়ে এসে ধন মিয়ার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন, বাড়ির আশপাশের বেড়া ভাঙচুর করেন এবং বর্তমানে সেখানে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হেকিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে পূর্বের শর্ত বহাল রেখে সিদ্ধান্ত দেওয়া হয় যে, ধন মিয়া নির্ধারিত অর্থ পরিশোধ করে জমি রাখতে চাইলে তা তাকে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় তার সম্মতি ছাড়া অন্য কারও কাছে জমিটি বিক্রি করা যাবে না। তবে সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অন্যদিকে, অভিযুক্ত আব্দুল রহমানের পক্ষের লোকজনের দাবি, তারা স্ট্যাম্পের মাধ্যমে জমিটি ক্রয় করেছেন এবং জমির বৈধ মালিক তারাই। তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দিতে তারা অনাগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, তাদের জানা মতে আব্দুল রহমানের নামে জমিটির কোনো নিবন্ধিত দলিল নেই। তারপরও তিনি সেখানে ঘর নির্মাণ করছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park