1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আজ উল্লাপাড়া হানাদার মুক্ত দিবস - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আজ উল্লাপাড়া হানাদার মুক্ত দিবস

মোঃ কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত


মো:কোরবান আলী রিপন,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আজ ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া হানাদার মুক্ত দিবস। ৭১ এর চূড়ান্ত বিজয় অর্জনের আগে ১১ ডিসেম্বর থেকেই পলাশডাঙ্গা যুব শিবিরের অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধারা উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে স্থাপিত পাকবাহিনীর বৃহৎ ক্যাম্প ও অস্ত্র ভান্ডার আক্রমণের লক্ষ্যে পরিকল্পিতভাবে চারদিক থেকে ঘেরাও শুরু করে। অবস্থা বেগতিক দেখে পাকবাহিনী ভীতসন্ত্রস্ত হয়ে ১২ ডিসেম্বর গভীর রাতে এই ক্যাম্পে আগুন দিয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক হয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরদিন ১৩ ডিসেম্বর সে সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলমের নেতৃত্বে উল্লাপাড়া থানা চত্ত্বরে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। থানা শহরে বের করা হয় মুক্তিযোদ্ধা জনতার প্রথম বিজয় মিছিল। লাখো কন্ঠে বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। গ্রামাঞ্চল থেকে উল্লাপাড়ায় ছুটে আসে মুক্তি পাগল হাজারো নারী-পুরুষ। শহরে বয়ে যায় আনন্দের বন্যা। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৩ ডিসেম্বর উল্লাপাড়া মুক্ত দিবস হিসেবে দিনটি আনন্দ উল্লাসে পালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park