1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আওয়ামী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান দেওয়া হবে না.... সিরাজুল ইসলাম সরদার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আওয়ামী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান দেওয়া হবে না…. সিরাজুল ইসলাম সরদার

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাকারী ও হত্যাকারী গরুছাগলসহ মানুষের সম্পদ লুটকারী চাঁদাবাজ আওয়ামী অনুপ্রবেশকারীদের দিয়ে পবিত্র বিএনপিকে দুষিত করতে দেওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন,বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি বিএনপির কেন্দ্রিয় নেতাদের এবং প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি করে বলেন,আওয়ামীলীগ থেকে আসা কথিত বিএনপির নেতা কর্তৃক বিএনপি নেতা আনিসশাহ ও গামাকে হত্যা করা এবং শেখ হাসিনার ট্রেনবহর থেকে স্থানীয় বিএনপি নেতাদের গুলিবর্ষন, হামলা,মামলা,গরুছাগলসহ মানুষের সম্পদ লুট ও চাঁদাবাজের প্রমাণ না হলে এক সেকেন্ডও বিএনপি করবেন না বলে ঘোষনা দেন। বৃহস্পতিবার রাতে বিকেলে পাকশী ইউনিয়ন বিএনপি কর্তৃক স্থানীয় দলীয় কার্যালয় মাঠে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পাকশী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালেব ফকির, ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আব্দুস সাত্তার, লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ,পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদ,মহিলা দলের কেন্দ্রিয় মহিলা বিষয়ক সম্পাদক সাথী বেগম,যুবদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু,মাসুদ রানা ইমরান, ডাক্তার শফিক, মহিলানেত্রী পলি মেম্বর, স্বেচ্ছাসেবকদল নেতা করীম মোল্লা রেজা,হিরা বেগম,শফিকুর রহমান সজল ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park