1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রোজগার মেলা থেকে স্পেশাল দীপাবলীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রোজগার মেলা থেকে স্পেশাল দীপাবলীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :-
রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলীর আগে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন ৫০০ বছর পরে রামলালা ঘরে ফিরেছেন। প্রত্যাবর্তনের পরে প্রথমবার অযোধ্যার রাম মন্দিরে দীপাবলি পালন করবেন রামলালা।
চলতি বছরের জানুয়ারি মাসে রাম জন্মভূমি অযোধ্যায় হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তখন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল গোটা দেশ। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম অযোধ্যা বাসী দীপাবলি উৎসবে মাতবেন। এই উৎসবকে ঘিরে গোটা শহর জুড়ে চলছে আয়োজনের প্রস্তুতি। জানা গেছে বিশেষ পোশাক পরিয়ে রামলালাকে সাজানো হবে। বিখ্যাত ডিজাইনার মালহোত্রাকে রামলালাকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোর উৎসবকে নিয়ে বিশেষ বার্তায় বলেছেন ” ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। দুদিন পরে সকলে মিলে দীপাবলি উদযাপন করব। এবারের দীপাবলি আমাদের কাছে খুব স্পেশাল। ৫০০ বছর পরে রামলালা তার অযোধ্যার মন্দিরে বিরাজ করছেন অযোধ্যার এই মন্দিরে প্রথমবার দীপাবলি সাক্ষী হতে পারাটাও আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার”।
প্রতিবছরের মতো এই বছরেও রোজগার মেলা থেকে ৫১ হাজার চাকরি প্রার্থীর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়ে নতুন চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর দেশের পর্যটন মানচিত্রে বদল চোখে পড়েছে। দুদিন কাশী বিশ্বনাথের টানে ঘাটে ঘাটে পুণ্যার্থী সমাগমের ঢল নামত কিন্তু জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের পর প্রথম ছয় মাসেই লাখ লাখ দর্শক ভিড় জমিয়েছেন সেখানে। প্রচুর জিএসটি ও আদায় হয়েছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে উত্তরপ্রদেশের মোট পর্যটক এর এক তৃতীয়াংশই হয়েছে অযোধ্যায়। প্রথম ছয় মাসে ১১ লক্ষ পর্যটক রামলীলা দর্শনে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park