1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দীপাবলি ও ছটে অশান্তি না ছড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দীপাবলি ও ছটে অশান্তি না ছড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

বেবি চক্রবর্তী :কোলকাতা :-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বেবি চক্রবর্তী :কোলকাতা :- কালীপুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার একাধিক কালীপুজোর উদ্বোধনে হাজির ছিলেন তিনি। দীপাবলি ও ছটে অশান্তি না ছড়ানোর বার্তা দিলেন তিনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সজাগ থাকারও নির্দেশ দেন।

সোমবার গিরীশ পার্ক ফাইভ স্টার স্টোরিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘কোনও সাম্প্রদায়িক দাঙ্গা নয়। বাজি নিয়ে কোনও দাঙ্গা-হাঙ্গামা নয়। দীপাবলিতে কোনও অশান্তি নয়।’ শান্তি বজায় রেখে উৎসব পালনের বার্তা দেন তিনি।

পাশাপাশি, বাজি নিয়েও সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাজি এমন ভাবে পোড়াবেন যাতে কারও ক্ষতি না হয়। পুলিশ প্রশাসন যে ভাবে বলবে সেই ভাবে চলবেন। পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করুন।’ এর ফাঁকেই বিরোধীদের উদ্দেশে নাম না করে মমতা বলেন ‘কেউ কেউ বাংলার বদনাম করছে। তাদের বলব বাংলাটাকে নিজের ভাবুন আজও বাংলা যা পারে, তা কেউ পারে না।প্রশাসনের পাশাপাশি পুজো উদ্যোক্তা, ক্লাব, প্রতিটি পাড়ার বাসিন্দাদেরও সজাগ থাকার বার্তা দেন তিনি। মমতা বলেন, ‘বাজি আমরা নিশ্চয়ই পোড়াবো। তবে, আমার আনন্দের জন্য যেন অন্যের ক্ষতি না হয়।… প্রশাসনকে যেমন সজাগ থাকতে হবে, তবে একটা সমাজে চলতে গেলে শুধু প্রশাসনকে সজাগ থাকলেই হয় না, পুজোর ক্লাব, পাড়া-প্রতিবেশী সকলকেই সজাগ থাকতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park