
বেবি চক্রবর্ত্তী :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার পেট্রাপোল বন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করে বলেন “আচ্ছে দিন আর বেশি দূরে নেই। ২০২৬ থেকেই শুরু হবে আচ্ছে দিন”।
স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে ২০২৬ সালে বিধানসভার নির্বাচনের ঢাকে কাঠি দিলেন। তাঁর বার্তায় বাংলার তৃণমূল সরকারের সমালোচনা উঠে এলো। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ প্রকাশ করেন তিনি। বনগাঁয় দাঁড়িয়ে আরো একবার অনুপ্রবেশ প্রসঙ্গ উঠে এলো তাঁর মুখে। এই প্রসঙ্গে তিনি বলেন,বাংলাদেশ থেকে ৫-৬ হাজার লোক এখানে চিকিৎসা করাতে আসেন। কল্যাণী এইমস এ চিকিৎসা করাতে এলে সাধারণ মানুষের অনেকটাই অর্থনীতির উপকার হয়। কিন্তু অবৈধ আসা-যাওয়া হলে বাংলার শান্তি বিঘ্নিত হয়। ২০২৬ এ ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবার কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও তিনি বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ইউপিএ জমানার সঙ্গে নরেন্দ্র মোদির ১০ বছরে বাংলার জন্য বরাদ্দের হিসাব। তার সঙ্গে তিনি মনে করিয়ে দেন ইউ পি এ সরকারের মন্ত্রিত্বে তৃণমূল সরকার ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার উন্নয়নে যে বদ্ধপরিকর এই দাবিও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।