1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণে জয়পুহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  

মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবি সংগঠনের নেতা প্রবীণ  সাংবাদিক মরহুম রুহুল আমিন গাজীর  স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায়  জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে ও দৈনিক সংগ্রামের জয়পুরহাট জেলা প্রতিনিধি এবং জয়পরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম এর ব্যবস্থাপনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের  ইসলামী আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য  ডাঃ ফজলুর রহমান সাঈদ।

দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, শহর জামায়াতের  আমীর আনোয়ার হোসেন, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের  সদস্যরা।

স্মরণ সভায় বক্তারা মরহুম রুহুল আমিন গাজীর জীবনী নিয়ে নানা আলোচনা করেন। তারা বলেন, মরহুম রুহুল আমীন গাজী একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন।  যার হাত ধরে বহু সাংবাদিকের জন্ম হয়েছে, সাংবাদিকদের সুখে দুখে যিনি পাশে ছিলেন। উনি ছিলেন বাংলাদেশের নিবেদিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যার তুলনা হয় না। দেশের কল্যাণে তিনি কাজ করেছেন। পেশাজীবিদের অধিকার আদায়ে সবসময় স্বোচ্চার ছিলেন। দেশে ঘটে যাওয়া সাংবাদিকদের হত্যা, মামলা, নির্যাতনসহ সাগর – রুনি হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জানান সাংবাদিকরা। 

পরে রুহুল আমিন গাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ আল রাসেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park