
বেবি চক্রবর্ত্তী :- দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্ধে ভারত এক্সপ্রেস কেনার হিড়িক পড়ে গেছে বিদেশেও। একাধিক দেশ সেই লাইনে আছে বলে জানা গেছে।
ভারতে তৈরি ‘তেজস’ এখন বিশ্ববন্দিত। গোটা বিশ্বেই নরেন্দ্র মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রশংসিত হয়েছে। ভারতের একাধিক রুটেও দেশীয় পদ্ধতিতে তৈরি ‘বুলেট’ যথেষ্ট নজর কেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এখন শুধু সময়ের অপেক্ষা এবার অন্যান্য দেশেও এই ট্রেন ছুটবে। একাধিক দেশ যেমন কানাডা, চিলি এবং মালেশিয়ার মত দেশ ভারতের তৈরি এই বন্দে ভারত কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞ সূত্রে জানা গেছে অন্য কোন দেশে ট্রেনের ফিচারের সঙ্গে বন্ধে ভারতের ফিচারের মধ্যে মিল থাকলেও সেটির দাম ১৬০ – ১৮০ কোটি টাকার মধ্যে পড়বে।, সেই তুলনায় বন্দে ভারতের দাম পড়বে ১২০ – ১৩০ কোটি টাকা। যা অনেকটাই কম। এছাড়াও আছে গতি। বন্দে ভারত ট্রেনের ০ থেকে থেকে ১০০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছতে মাত্র ৫২ সেকেন্ড সময় লাগে। যা জাপানের বুলেট ট্রেনের থেকেও বেশি। জাপানের বুলেট ট্রেন ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টায় ৫৪ সেকেন্ড সময় লাগে। তাছাড়া ডিজাইনের দিক থেকেও অনেকটাই এগিয়ে আছে ভারতের তৈরি বন্দে ভারত। এমনকি বিমানের মত এই ট্রেনে কোন আওয়াজ অথবা ঝাঁকুনিও নেই। বিদ্যুৎ খরচও কম। তাই খুব শীঘ্রই ভারতের তৈরি বন্দে ভারত বিদেশেও ছুটতে দেখা যাবে। তাই বিদেশে রপ্তানির বিষয়টি আলোচনার স্তরে রয়েছে।