1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রধানমন্ত্রী হবার প্রস্তাব খারিজ করেছিলেন নীতিন গড়করি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

প্রধানমন্ত্রী হবার প্রস্তাব খারিজ করেছিলেন নীতিন গড়করি

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- গুরুত্বের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে অনেক এগিয়েছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা নীতিন গড়করি।, অনেকেই গড়করিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন জামা পরবে এমনি ভালো নেই মন্ত্রী নীতিন গড়করি এক সাক্ষাৎকারে গোপন তথ্য ফাঁস করেছিলেন। সেই স্বীকারোক্তিতে জাতীয় রাজনীতিতে ঝড় উঠে গিয়েছিল। প্রশ্ন ওঠা শুরু হয়েছিল তাহলে কি লোকসভা ভোটের পরে বিজেপি নেতাকে প্রধানমন্ত্রী করে সরকার গড়ার চেষ্টা করেছিল বিরোধী শিবির।
গড়করি নিজেই এবার সেই জল্পনা উসকে দিলেন। গড়করি বলেছেন, ” আমি একাধিকবার প্রধানমন্ত্রী হবার প্রস্তাব পেয়েছি। লোকসভা ভোটের আগে, এমনকি পরেও”। আর এই প্রস্তাব যে বিজেপির তরফ থেকে আসেনি সে কথাও তিনি বুঝিয়ে দিয়েছিলেন। বর্ষিয়ান এই বিজেপি নেতা প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পাওয়ার পর জানিয়ে দিয়েছিলেন “ওই প্রস্তাব গ্রহণ করার কোন প্রশ্নই ওঠে না। আমি আমার আদর্শ থেকে সরে যেতে পারি না। প্রধানমন্ত্রী হওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি মতাদর্শ নিয়ে বাঁচি “।
তবে একথা স্পষ্ট বিজেপিতে অনেকেই নীতিন গড়করিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। চলতি বছরে লোকসভা নির্বাচনে তুলনামূলকভাবে খারাপ ফল করেছিল বিজেপি। তখনই গড়করির নামটা ভাসিয়ে দেওয়া হচ্ছিল। অনেক বিরোধী নেতাও গড়করিকে সমর্থনের কথা বলেছিলেন।
২০১২-১৩ সালের পর মোদির উত্থান দেখা দিয়েছিল। তখনই মোদির হাত ধরেই উঠে এসেছিলেন অমিত শাহ এবং নাড্ডারা। এই সময় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি খানিকটা ব্যাগ ফুটে চলে গেছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park