1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবান্নে মেগা স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নবান্নে মেগা স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:-

বেবি চক্রবর্ত্তী:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী:-
বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা এবং সরকারি হাসপাতালগুলোর প্রিন্সিপাল ও সুপারদের সঙ্গে মেগা বৈঠকে ছিলেন। এছাড়াও ছিলেন বিভাগীয় প্রধান, জেলাশাসক, পুলিশসুপারদের নিয়ে এই বৈঠক হয়। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রেস্টরুম, ওয়াশরুম, সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি থাকা। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই। তিনি আরও জানান যে নিরাপত্তা নিয়ে সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নের জন্য। বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বলা হয়েছে। রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ।

এদিন মুখ্যমন্ত্রীর আরও বলেন যে সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি। একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন, একজন জনপ্রতিনিধি থাকবেন। তাঁরাই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন।” মুখ্যমন্ত্রী জানান, এদিনের বৈঠক পজিটিভ হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট যা বাদ দিতে বলেছে, তা বাদ দিয়ে ‘রাত্তিরের সাথী’ দ্রুত চালু করা হচ্ছে। নিরাপত্তা, নির্মাণের কাজ করছেন যাঁরা, তাঁদেরও বিস্তারিত রাখতে বলা হয়েছে। রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোর প্রিন্সিপাল ও সুপারদের সঙ্গে এদিন মেগা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভেঙে দেওয়া হল রোগী কল্যাণ সমিতি। এবার থেকে সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন অধ্যক্ষ বা সুপার। এছাড়াও কমিটিতে থাকবেন একজন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও একজন জনপ্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park