1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাজী নরুল ইসলামের মৃত্যুর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন বিধায়ক শুভেন্দু অধিকারী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

হাজী নরুল ইসলামের মৃত্যুর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন বিধায়ক শুভেন্দু অধিকারী

বেবি চক্রবর্ত্তী:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: বসিরহাট:- হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে নতুন কথা শোনালেন। যদিও নতুন কথা শোনানোর আগে তিনি অবশ্যই যে কোন মৃত্যু দুঃখজনক বলে জানিয়েছেন। তাহলে কি বসিরহাট লোকসভা কেন্দ্রটি সাংসদহীন হয়ে পড়ার পর বিজেপি নতুন করে সেখানে রেখা পাত্রের জয় যুক্ত হওয়া নিয়ে আশার আলো দেখতে পাচ্ছে?শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানান।যেকোনো মৃত্যুই দুঃখজনক আলাদা কিছু বক্তব্য নেই।’ তবে এর পরেই তাকে ওই সাংসদ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়।বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদদের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ওই লোকসভা কেন্দ্রটি এখন সাংসদ হীন হয়ে পড়েছে। যেখানেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উপনির্বাচন হওয়ার কথা। উপনির্বাচন হলে কি হবে ঐ লোকসভা কেন্দ্রের? ফের কি বিজেপি ওই লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে প্রার্থী করবে? অনেকের মধ্যেই এই সকল প্রশ্ন এখন থেকেই ঘোরাফেরা করতে শুরু করেছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা জানিয়েছেন তা একেবারেই আলাদা। শুভেন্দু বলেন এই ধরনের ইলেকশন পিটিশন দাখিল করার কারণে আমরা দেখেছিলাম মানিকতলা বিধানসভা কেন্দ্রে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের প্রয়াণের পরও দীর্ঘদিন ধরে ভোট হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park