1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

‘সত্য প্রচারে এগিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনমানুষের অধিকার তুলে ধরার অঙ্গীকার নিয়ে আজ বুধবার সকালে শহরের লেক ভিউ তুফান কনভেনশন সেন্টার পদ্মা হলরুমে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
​বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন করা হয়। পত্রিকার সম্পাদক আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব।
​প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর ইসলাম হাবিব বলেন, “সম্পাদক আবু বক্করের নেতৃত্বে এবং বস্তুনিষ্ঠ সম্পাদনায় পত্রিকাটি অচিরেই সাতক্ষীরার অন্যতম প্রধান দৈনিকে পরিণত হবে।” এ সময় তিনি পত্রিকাটির লোগো ও সার্বিক উপস্থাপনার প্রশংসা করে এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,
​অহেতুক কোনো খবর পরিবেশন করার দরকার নাই। আমাদেরকে আপনারা গঠনমূলক পরামর্শ দিন। আমাদের জন্য আপনারা পরামর্শ গঠনমূলকভাবে পেশ করুন, আমরা সেগুলোকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
​অহেতুক কিছু লেখালেখি হয় এবং অনলাইনের মাধ্যমে কিছু মিথ্যা, কিছু গুজব, কিছু অহেতুক কথাবার্তা প্রচার হয়—এটা আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক।
​আজকে আমি দেখলাম অনলাইনে একজন ধুয়া এবং মিথ্যা পত্রপত্রিকায় লিখতেন যিনি, আজকে গ্রেপ্তার হয়েছে। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে, তার মতন একটা অশালীন, অশ্রুতিমধুর ভাষায় লিখতে দিয়ে সাংবাদিক জগতের কাছে একটা প্রশ্নবোধক ছিল।
​সাংবাদিকরা সমাজের দর্পণ, আমাদের মুখপাত্র, জনগণের মুখপাত্র। সেখানে অশালীন মিথ্যা লিখতে যেয়ে সাংবাদিকদের মর্যাদা নষ্ট করে, আমাদেরকে লজ্জায় ফেলে, সে গ্রেপ্তার হয়েছে। আমরা তার গ্রেপ্তারকে স্বাগত জানাই।
​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলার আমীর উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল,সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার এবং আলহাজ্ব আব্দুর রউফ। বক্তারা বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও সংবাদমাধ্যমের স্বাধীনতার এই সময়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সম্পূর্ণ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে স্থান করে নেবে—এটাই সকলের প্রত্যাশা।
​অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park