
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করলে ছেলে ধর্ষক, তবে একই বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোন নারী কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তখন সেই মেয়ে ধর্ষক না।
যদি কোন পুরুষ কোন বিবাহিত নারীর সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষকে শাস্তি দেওয়া হবে কিন্তু যদি কোন নারী জেনেশুনে একটি বিবাহিত পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে কিংবা বিবাহিত থাকা অবস্থায় অন্য কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তার কোন শাস্তি নেই।
যদি কোন পুরুষ নারীকে বিরক্ত করে তাহলে তার বিরুদ্ধে ইভটিজিং আইন রয়েছে, কিন্তু কোন নারী যদি পুরুষকে বিরক্ত করে (এখনকার সময় তার অনেক উদাহরণ রয়েছে) তখন কোন এডোমটিজিং আইন নাই।
একটা নারী যদি পুরুষের বিরুদ্ধে অভিযোগ করে তখন সেই পুরুষের জীবন ধ্বংস করে ফেলা যায় মিথ্যা অভিযোগের মাধ্যমে। মিডিয়া অভিযুক্ত ব্যক্তিকে দেখাতে পারে কিন্তু যিনি মিথ্যা অভিযোগ দিয়েছেন তাকে দেখাতে পারেনা ( বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যালি নারীদের 80% এর উপর অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় বলে জানিয়েছেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী)।
যদি কোন নারী পুরুষের কাছ থেকে টাকা চায় তখন সেটা হয় দেনমোহর (যা ইসলামের রয়েছে) কিন্তু যদি কোন পুরুষ নারীর কাছে বিয়ের জন্য টাকা চায় তখন সেটা হয়ে যায় দণ্ডনীয় অপরাধ যৌতুক।
তবে কাবিন দিয়ে ইসলামী পদ্ধতিতে মেয়েকে বিয়ে করা অবস্থায় যদি কোন পুরুষ ইসলামে পদ্ধতিতে সম্মতি ছাড়া আরেকটা মেয়েকে বিয়ে করে তাহলে সে হয়ে যায় অপরাধী, তখন আর ইসলাম প্রয়োগ হয় না। ইসলাম শুধু দেনমোহর পর্যন্তই। সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে, স্বামীর অনুগত্য করা, বাচ্চা নানীর কাছে দিয়ে বড় না করা ইত্যাদির সময় আর ইসলাম প্রয়োগ হয় না।
আর্মি, পার্লামেন্ট, BCs সব ক্ষেত্রে নারী কোটা রয়েছে, তবে পুরুষের জন্য শুধু যোগ্যতার কোটা। নারীর ক্ষেত্রে যোগ্যতা এবং নারী কোটা।
বাংলাদেশ জরিপ না থাকলেও আমেরিকার জরিপে পাওয়া গেছে যে domestic violence নারী পুরুষ উভয়ই করে প্রায় সমান সমান। কিন্তু বাংলাদেশের রয়েছে নারী নির্যাতন, পুরুষ নির্যাতন আইন নেই।
নারীদের বিয়ের বয়স ১৮ তবে পুরুষদের বিয়ের বয়স ২১ কিন্তু অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে অবাধ মেলামেশা যৌনতা আর অশ্লীলতার সর্বোচ্চ কাজ করতে পারবে কিন্তু বিয়ের মতো পবিত্র সম্পর্ক স্থাপন রাষ্ট্রীয় অপরাধ।
দেশ হচ্ছে নারী তান্ত্রিক এনজিও ব্যবস্থা। যেখানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলে সকল বিশাল বৈষম্য, বিভেদ আর অশান্তির মূলমন্ত্র।