1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে লোককবি রাধারমন দত্তের প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন ​সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাই মালসহ আটক ১

জগন্নাথপুরে লোককবি রাধারমন দত্তের প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলা লোকসঙ্গীতের প্রবাদপ্রতিম মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর আহসান হাবিবের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ ও ১০ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রয়াণ দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজনের মধ্যে থাকবে উন্মুক্ত আলোচনা সভা ও রাধারমণের গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু ও যুগ্ম আহ্বায়ক এম এ মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পাটলী ইউনিয়নের চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী, শিক্ষক মোশাররফ হোসেন মুসা, বাউল শিল্পী বাবুল শাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, রাধারমণ সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আছকির আলী, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল ও আল আমিন, শিক্ষক অনন্ত পাল, ইন্দ্রজিৎ সূত্রধর এবং আনোয়ার হোসেন আনু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “মরমী কবি রাধারমণ দত্ত কেবল জগন্নাথপুর বা বাংলাদেশের নন, তিনি পুরো বিশ্বের অমূল্য সম্পদ। তাঁর অমর সৃষ্টি ও গান আমাদের লোকসংস্কৃতির এক কালজয়ী রত্ন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাধারমণের এই অমূল্য সৃষ্টি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁর স্মৃতিকে চিরভাস্বর রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park