1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২২ বিঘা জায়গায় পুকুর খনন করে মৎস ও সবজি চাষে বাজিমাত, দিরাই’র কবি মিজানুর রহমানের অনন্য স্বীকৃতি  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ রাহিকে জন্মদিনে পাপানের আবেগঘন শুভেচ্ছা রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন

২২ বিঘা জায়গায় পুকুর খনন করে মৎস ও সবজি চাষে বাজিমাত, দিরাই’র কবি মিজানুর রহমানের অনন্য স্বীকৃতি 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামরিবীজ গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, কবি আলহাজ্ব মিজানুর রহমান সমন্বিত কৃষি ও মৎস্য চাষে অসামান্য অবদানের জন্য বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

তিনি নিজ এলাকায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘মরহুম আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি, অসংখ্য গানের রচয়িতা সুনামগঞ্জ গীতিকার সমিতির সহ সভাপতি, এছাড়াও ” হাওর পাড়ে হৃদয় কাড়ে ও পল্লী মায়ের আচঁল” তার দুটি কাব্যগ্রন্ত পুরো জেলার মানুষকে প্রানবন্ত করে তুলেছে। সমাজসেবার পাশাপাশি কৃষির প্রতি গভীর অনুরাগ থেকে তিনি তাঁর নিজস্ব ২২ বিঘা জমিতে কয়েকটি বিশাল ও আধুনিক পুকুর খনন করে মৎস্য খামার এবং সমন্বিত সবজি চাষ প্রকল্প গড়ে তোলেন।

হাওরাঞ্চলের প্রতিকূল আবহাওয়া এবং নিম্নাঞ্চলের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, উন্নত প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি এই খামারে বিপুল পরিমাণ মৎস্য উৎপাদন করছেন। একই সাথে খামারের পাড়ে ও আশেপাশের জমিতে বিষমুক্ত ও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি চাষ করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই সমন্বিত কৃষি মডেলে গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

কৃষি ও মৎস্য খাতে এমন অভাবনীয় সাফল্য এবং গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার স্বীকৃতিস্বরূপ সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভাগীয় পুরস্কার পান।

পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে কবি আলহাজ্ব মিজানুর রহমান বলেন, “হাওরের এই নিম্নাঞ্চলে টেকসই কিছু করা সবসময়ই চ্যালেঞ্জিং। আমি শুধু আমার চেষ্টাটুকু করেছি। এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি চাই আমাদের এলাকার তরুণ সমাজ চাকরির পেছনে না ছুটে এভাবে সমন্বিত মৎস্য ও সবজি চাষে এগিয়ে আসুক। এতে যেমন পুষ্টির চাহিদা মেটানো সম্ভব, তেমনি বেকারত্ব দূর করাও সহজ হবে।”

তাঁর এই অনন্য সাফল্যে কামরিবীজ গ্রামসহ পুরো দিরাই উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় কৃষি ও মৎস্য বিভাগ কবি মিজানুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছে, হাওরাঞ্চলের অবহেলিত জমিতে কীভাবে আধুনিক কৃষি বিপ্লব ঘটানো যায়—তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park