1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন ​সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাই মালসহ আটক ১

পাবনার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা ॥
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা ॥

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম এবং তার সহযোগী রিপন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার এলাকায় আব্দুস সালাম ও তার সহযোগী রিপনের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঘটনার তদন্ত শুরু করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে হাটের ইজারা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হলেও পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park