
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি শাহজালাল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল মাস্টার, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কাজী আনিছুর রহমান আনিছ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী আল-আমিন বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান মাস্টার, সাধারণ সম্পাদক রায়হান কবির, সোহেল রানা, আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ফারুক হোসেনসহ মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় সার্বিক কার্যক্রমে আল-আমিন বিশ্বাস ও কাজী আনিছুর রহমান আনিছ নেতৃত্ব দেন।