1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা, স্থান পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা, স্থান পরিদর্শন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনা ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর ঢিবি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশে সম্ভাব্য ক্যাম্পাসের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক খায়রুল ইসলাম মন্ডল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আশিষ কুমার সরকার এবং উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আটটি জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে বিকেন্দ্রীকরণের উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য স্থানটি পরিদর্শন করা হয়। এর আগে গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ একই স্থান পরিদর্শন করেন।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সম্ভাব্য ক্যাম্পাসের স্থান পরিদর্শনে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপিত হলে দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলার অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য দাপ্তরিক সেবা গ্রহণ আরও সহজ হতে পারে। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ, প্রশ্নপত্র সংগ্রহ, সনদপত্র সংশোধনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে দূরবর্তী স্থানে যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park