1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট এগ্রিকালচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট এগ্রিকালচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে এবং ‘সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজ’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “২য় আন্তর্জাতিক স্মার্ট এগ্রিকালচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন (ICSASD 2027)”। আগামী ২০-২১ জানুয়ারি, ২০২৭ তারিখে খুলনার রূপসা স্ট্র্যান্ড রোডের সিএসএস আভা সেন্টারে এই আন্তর্জাতিক সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে (সশরীরে ও ভার্চুয়ালি) আয়োজিত হবে। ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন এবং কৃষিভূমির হ্রাসের সাথে সাথে টেকসই কৃষিতথ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে এআই (AI), ৫জি (5G) প্রযুক্তি এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs)-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও টেকসই সমাধান নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করা হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, শিল্প বিশেষজ্ঞ ও কৃষি-উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনে উদ্ভাবনী ধারণা ও গবেষণা বিনিময়ের জন্য এতে মোট ৮টি বিশেষায়িত ট্র্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রেসিশন এগ্রিকালচার, ডিজিটাল এগ্রিকালচার ও এআই, কৃষি গবেষণা ও উদ্ভাবন, ক্লাইমেট-স্মার্ট অ্যান্ড সাসটেইনেবল প্রডাকশন, লাইভস্টক, ফিশারিজ ও ব্লু ইকোনমি, কৃষি অর্থনীতি এবং ক্লাইমেট রেজিলিয়েন্স উল্লেখ্যযোগ্য। সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের সর্বোচ্চ ৩০০ শব্দের অ্যাবস্ট্রাক্ট submissions গ্রহণ করা হবে। অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬, নিবন্ধনের শেষ তারিখ ৫ জানুয়ারি ২০২৭ নির্ধারিত হয়েছে। আগ্রহীরা বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট https://icsasd.com/-এ ভিজিট করতে পারেন। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সম্মেলন পরবর্তী সময়ে ২২ থেকে ২৪ জানুয়ারি সুন্দরবন এবং বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে একটি এক্সক্লুসিভ শিপ ট্যুরের ব্যবস্থাও রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park