1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— এনায়েত উল্লাহ এবং সজীব। এরমধ্যে এনায়েত উল্লাহ দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশার চালক। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি উক্ত এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। আর সজীবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

আহতরা হলেন— উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল এলাকার আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন (৩২), রামুর নুরুল আবছার, রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সিএনজিচালিত অটোরিকশার চালক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

অন্য আহত ব্যক্তিদের চাকমারকুলে সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পিকআপটা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park