
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা//
আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU)-এর বর্তমান প্রেসিডেন্ট ড. তুলিয়া অ্যাকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।
তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়ন (IPU)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণের ফাঁকে কাজের বিরতিতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। এ সময় আন্তর্জাতিক সংসদীয় ফোরামে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশ নিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের অবস্থান, অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন।
সৌজন্য সাক্ষাতে IPU প্রেসিডেন্ট ড. তুলিয়া অ্যাকসন বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে আন্তরিকতা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।