1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎পাঁচবিবিতে জমি জবরদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

‎পাঁচবিবিতে জমি জবরদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইদ্রিস আলী,‎ পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ইদ্রিস আলী,‎
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাকুল মৌজার জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে কুয়াতপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাপ্রকৌশলী সার্জেন্ট আমিনুর রহমান ৫ই অক্টোবর সোমবার বিকেলে শালাইপুর বাজারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‎উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুর রহমান বলেন, সোনাকুল মৌজার সাবেক দাগ ১০৫ হাল দাগ ৮০ এর ২৫ শতক জমির মধ্যে তিনি পৌনে ৮ শতক ( ৭.৭৫ )শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ২২ বছর ধরে ভোগ দখল করে আসছি। সে জমিতে আমি লিচু পেঁপে কাঁঠাল সহ বিভিন্ন ধরনের গাছ গাছালি রোপন করেছি। এমত:বস্থায় পার্শ্ববর্তী গোহারা গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ জহুরুল ইসলাম (ওসমান) সে জমি নিজের বলে দাবি করে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সরকার আমীন দ্বারা একাধিকবার মাপযোগ করা হয়। এই মাপযোগে তিনি বারবার হেরে গেলেও তিনি তা মানেননা,দাবিও ছারেন না।।কিছুদিন পূর্বে সে আমার লাগানো গাছ ও টিনের ঘরের পিলার ভেঙে দেয় এবং আমার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। প্রতিকার চেয়ে জেলা লিগাল এইড আদালতে একটি মামলা করি। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক ৩ গত অক্টোবর-২৬ এডভোকেট হাফিজার ও আব্দুর রউফ নামের দুইজন কোর্ট কমিশনারকে ঘটনাস্থলে মাপযোগের জন্য পাঠায়। মাপযোগ শেষে বিবাদী ওসমান ও রুহুলসহ তার দলবল কোর্ট কমিশনারদ্বয়কে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে । কোর্ট কমিশনারদ্বয় তাকে বলেন, আমার প্রতিবেদন আমি আদালতে দাখিল করব বললে তারা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে তাদের টেনে হিচড়ে নামায় এবং শার্টের কলার ধরে লাঞ্চিত করে। তিনি আরো বলেন,এই ঘটনায় আমি ভীত সন্ত্রস্ত। গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজ্ঞ আদালতের নিকট এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
‎এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ জহুরুল ইসলাম ওসমান বলেন, ২৫ শতক জমির ক্রয় বিক্রয় ও অধিগ্রহণের পর অবশিষ্ট রয়েছে পোণে ২ শতক। এই জমিটি ইউনিয়ন পরিষদে বৈঠকের মাধ্যমে আমাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু রাতের আঁধারে বাদী আমিনুর ঐ সম্পত্তিটি বেড়া দিয়ে ঘিরে নিয়ে এখন নিজের দাবি করে।এছাড়াও পক্ষপাত মূলক আচরণের কারণে সার্ভারের নামে ইতিমধ্যেই আমি লিগাল এইডসে অনস্থাপত্র দিয়েছি।আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park