1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আড়ৎদার সমিতির সভাপতি সজল, সম্পাদক ফাইট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে আড়ৎদার সমিতির সভাপতি সজল, সম্পাদক ফাইট

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় আড়ৎদার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে হারুনুর রশিদ সজল এবং সাধারণ সম্পাদক পদে জান্নাতুল কুদ্দুস ফাইট নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কুন্ডু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাকিল, কোষাধ্যক্ষ আবু শামা, প্রচার সম্পাদক আবু সাঈদ মোল্লা। সদস্য নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন, মাবুদ হোসেন, রফিকুল ইসলাম কেনেডি মন্ডল ও জামিরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার কুন্ডু এবং সদস্য সচিব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, কুসুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ চৌধুরী এবং মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park