1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে জন্ম থেকেই হার্টে ছিদ্র, ১৩ বছরের জুয়েলের জীবন থমকে আছে চিকিৎসার অভাবে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দুর্গাপুরে জন্ম থেকেই হার্টে ছিদ্র, ১৩ বছরের জুয়েলের জীবন থমকে আছে চিকিৎসার অভাবে

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

জন্মের পর থেকেই হার্টে একটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছে ১৩ বছরের শিশু জুয়েল মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার শ্বাসকষ্টও। সামান্য হাঁটাচলাতেই কষ্ট, সারাক্ষণই যেন বুকের ভেতর অদৃশ্য এক চাপ। দরকার উন্নত চিকিৎসা,কিন্তু দিনমজুর বাবার সামর্থ্য যে তত দূর পৌঁছায় না।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া। তার বাবা নজরুল ইসলাম দিনমজুর। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। দুই সন্তানকে নিয়ে নানার বাড়ির একটি ছোট কুঁড়েঘরে কোনো রকমে দিন কাটছে তাদের। অভাবের সংসারে সন্তানের চিকিৎসার ব্যয় যেন পরিবারের কাছে পাহাড়সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ওই পরিবারে খোঁজ নিয়ে শিশুটির গুরুতর চিকিৎসা দরকার বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, জুয়েলের জন্ম থেকেই হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চিকিৎসা চালিয়ে আসছেন তারা। গ্রামের বিভিন্ন বাজারে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য ও আর্থিক সহযোগিতা সংগ্রহ করে কয়েক দফা চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।
সর্বশেষ ময়মনসিংহে চিকিৎসকের কাছে নেওয়া হলেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
জুয়েলের বাবা নজরুল ইসলাম বলেন, “আমি দিনমজুরের কাজ করি। আমার স্ত্রীও মানুষের বাড়িতে কাজ করে। যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। ছেলের চিকিৎসার জন্য অনেকের কাছে হাত পেতেছি। এখন আর কীভাবে চিকিৎসা করাব, বুঝতে পারছি না।”
সম্প্রতি জুয়েলের চিকিৎসায় সহযোগিতা চেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের কাছে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের পাশাপাশি স্থানীয়রাও অসহায় শিশুটির চিকিৎসায় দ্রুত সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান, একটি দরিদ্র পরিবারের সামর্থ্যের অভাবে যেন জুয়েলের চিকিৎসা থেমে না যায়। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পেলে ১৩ বছরের এই শিশুটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এমন আশায় বুক বেঁধে আছেন তার বাবা-মা ও স্বজনেরা।
এখন জুয়েলের পরিবারের একটাই আকুতি—অর্থের অভাবে যেন একটি শিশুর হার্টের চিকিৎসা থেমে না যায়। মানুষের সহায়তা ও মানবিক উদ্যোগে ফিরে আসুক জুয়েলের স্বাভাবিক জীবনের স্বপ্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park