
কবিতা
মা আমার মা
মো ইয়াকুব আলী তালুকদার
মা আমার মা
আমার পৃথিবী তুমি
তুমিই আমার দুনিয়া,
তোমার উদরে আমি
তোমার মানিক রতন হীরা।
মা আমার মা
দশ মাস দশ দিন গর্ভে ধরে তুমি
কতো যে কষ্ট যাতনা সহে,
পৃথিবীর আলো দেখিয়েছো আমায়
কতোটা মৃত্যু যন্ত্রণা লয়ে।
মা আমার মা
রক্ত মাখা দেহ আমার
চুমু দিলে হাসি মুখে,
ভুলে গেলে সব ব্যাথা বেদনা
মুখখানা আমার দেখে।
মা আমার মা
বাবা বাবা বলে ডাকো
আমি যতো কাদি,
বাবা হয়ে এসেছি আবার
মুখখানা তার মতোনই না-কি!
মা আমার মা
দিন রাত্রি অবিরাম কাদি বারবার
সব ফেলে দৌড়ে আসো তুমি,
আদর করে সোহাগ করে
বলো সাত রাজার ধন আমি!
মা আমার মা
দুনিয়ার যতো জ্বালাতন
করি আমি বারে বার,
রাতের ঘুম হারম করি
খেতেও দেইনা কোন বার।
হাসি মুখে সব ভুলে যাও
দেখে চেহারা আমার।
মা আমার মা
দুষ্টুমি আর ডানপিটে আমি সেরা
তোমার বাবা মা তো এমন ছিল না
বলো তা পাড়া পাড়া।
তবুও মা আমি তোমার
সাত রাজার ধন
মানিক রতন হীরা।
মা আমার মা
মুখের খাবার ফেলে রেখে
দৌড়ে আসো ছুটে,
আমার লেগেছে ক্ষুদা
তাতেই তোমার কষ্ট বেশি।
মা আমার মা
আমার জন্মের পর
তোমার নেই কোন আর সখ আহলাদ,
আমাকে নিয়ই তোমার সব সুখ
আমার খুশিতে তোমার খুশী
আমাকে নিয়েই তোমার স্বপ্ন ভরা বুক।
মা আমার মা
অনেক স্বপ্ন তোমার আমাকে নিয়ে
বড় হবো মানুষের মতো মানুষ হবো,
ঘোচাবো দুঃখ যতো যাতনা।
সুখের স্বপ্নে ভাসো তুমি
খুশিতে তোমার ঘুম আসে না।
মা আমার মা
অল্প খেয়ে অল্প পড়ে
জমিয়ে অনেক টাকা,
আমার চাওয়াকে মা
করেছো পূরণ নিজে কষ্টে থাকিয়া।
মা আমার মা
অসুখের বিষে যদি হই কাতর
তুমিই ডাক্তার তুমিই নার্স
রাত জাগা পাখির মতো
কখন যে হয়ে যায় তোমার ভোর।
মা আমার মা
পাগলের মতো মা করো সর্বক্ষন
আমিই তোমার সব
কেউ নেই আর তোমার আপন,
দুনিয়ার সব বাদে আমি শুধু
তোমার সম্পদ পৃথিবীর চেয়ে দামী।
মা আমার মা
আঁধার রাতে ভুতের গল্প
গান শোনাতো মা,
তারা ভরা আকাশে উকি দেয় চাদ
কতো যে রাজার গল্প বলে
ঘুম পাড়াতো মা।
মা আমার মা
সব কিছু উজাড় করে
তুমি মা বেসেছো ভালো আমাকে,
পৃথিবীর সব ভালোবাসা
তোমার কাছে সবই তুচ্ছ মা।
মা আমার মা
দিয়ছি কতো আঘাত
একটুও মনে রাখো না,
মা বলে ডাকি তাই
সব দুঃখ ধুয়ে মুছে যায়।
মা আমার মা
তোমার আঁচলে মুখ মুছে
কতো যে শান্তি কে জানে আর তা,
মাথায় হাত বুলিয়ে চুমু দিতে গালে
তোমার কলিজা আমি
আর কেউ কি তা জানে।
মা আমার মা
এখনো গভীর রাতে তুমি আসো মোর কাছে
আমার দুঃখে তুমিও কাঁদো,
মাথায় হাত বুলিয়ে আদর করো সোহাগ করো
কেউ কি জানে মা তুমি আমার সব সময়ই থাকো সাথে।
হঠাৎ আঁতকে উঠি জেগে ওঠে দেখি
মা তুমি নেই আমার পাশে!