1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালীতে আহল্লা সিএনজি চালক সমিতির জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী(সঃ) মাহফিল সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম বোয়ালখালীতে আহল্লা সিএনজি চালক সমিতির জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী(সঃ) মাহফিল সম্পন্ন 

এম,মছিবুর রহমান বাবুল  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় আহল্লা বেঙ্গুরা সিএনজি চালক সমিতির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল(০৯ সেপ্টেম্বর)বুধবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আহল্লা বেঙ্গুরা সিএনজি চালক সমিতির উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় সকল সিএনজি চালক এবং এলাকার আশেকানে সুন্নী জনতারসহ শত শত সিএনজির মাধ্যমে বেঙ্গুরা রেল ষ্টেশন থেকে গোমদন্ডী বুড়ি পুকুর পাড় হয়ে উপজেলা সদর থেকে গোমদন্ডী ফুলতল শেষ করে শাকপুরা চৌমুহনী প্রদক্ষিণ করে  লালার হাটের মধ্যে দিয়ে আবার বেঙ্গুরা বাজার রেল ষ্টেশন চত্বরে এসে দেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহ জাতির জন্যে মোনাজাত করে জশনে জুলুসের সমাপ্তি ঘটে।বাদে আসর খতমে কুরআন ও গাউছিয়া শরীফ,বাদে মাগরিব হাম,নাত,গজল।বাদে এশা আজিমুজশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার হযরত মিনা গাজী শরীফ(রহ:)জামে মসজিদের খতিব, ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের প্রধান ঈমাম মাওলানা আব্দুল মুত্তালিব আলকাদেরী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,আহলা দরবার শরীফের আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার মুদাররিস খিতাপচর বরকতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস মিয়া আলকাদেরী, বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন,খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার মুদাররিস,আহলা সাদার পাড়া নতুন জামে মসজিদের খতিব শায়ের মুহাম্মদ রুহুল আমিন রহিমী আলকাদেরী।

সমিতির এই বিশাল আয়োজনের জন্য মাহফিলের প্রধান আলোচকের আখেরে মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জানান,সমিতির সকল আশেকে রাসূল(স:)সিএনজি চালকদের মহান রাব্বুল আলামীন যেনো হেফাজত রাখতে ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park