1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে চুরি করতে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে চুরি করতে ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবি সওদাগরের স্ত্রী শিল্পী শীল (৫০) নিহত হয়েছেন।

৭ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর সন্তানরা পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন। শিল্পী শীল এর দুই ছেলে ও এক মেয়ে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করলে গৃহবধূ চিৎকার শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরে ঢুকে তাঁর পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি, ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park