1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চট্টগ্রাম বোয়ালখালীতে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) সম্পন্ন

এম,রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 
এম,রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যেগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। 
বিশ্বখ্যাত সঠিক ও শুদ্ধ তরিকত চর্চার মহাবিদ্যালয়ের প্রবর্তক পীরে তরিকত হাদিয়ে জামান মোনাজেরে আহলে সুন্নাত বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার প্রতিষ্ঠাতা শাহসূফি হযরত সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি(রাঃ)এর প্রতিষ্ঠিত আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফের প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার ব্যবস্হাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) গত ২২ রবিউল আউয়াল দীনব্যাপী কর্মসূচির আয়োজন করেন, সকাল ৮.৩০ মিনিট আহলা দরবার শরীফ শাহী ময়দানে জমায়েত, বেলা ৯.৩০ মিনিটের সময় জুলুস রওনা করে দরবার শরীফ থেকে দাসের দিঘির পাড় হয়ে কানুনগো পাড়া,বোয়ালখালী উপজেলা সদর হতে গোমদন্ডী ফুলতল এবং শাকপুরা চৌমুহনী, মনসা বাদামতল শাহগদী মাজার,আমজুর হাট,কাগজী পাড়া,পটিয়া বাইপাস,মুনসেফ বাজার,পোষ্টঅফিস,থানার মোর হয়ে সবুর রোড আমির ভান্ডার দরবার শরীফ সড়ক সামনে দিয়ে খান মোহনা,দেওয়ান হাট,ধলঘাট ক্যাম্প অতিক্রম করে সোজা আহলা দরবার শরীফ শাহী ময়দানে শেষ করে,উক্ত জুলুসে সদারত ও আখেরে মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহজাদা পীরে তরিকত শাহছুফি হযরত সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি  (মঃজিঃআঃ) বাদে জুহর নামাজ শেষ করে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে এক আজিমুজশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে আলোচনায় অংশ নেন,চট্টগ্রামের সুন্নীয়তের আলোড়ন সৃষ্টিকারী বর্ষিয়ান বক্তা মাওলানা মোহাম্মদ হাসান আযহারী।আরও উপস্থিত ছিলেন,কাজী জসিম উদ্দিন আলকাদেরী আলচিশতি,কাজী মুহাম্মদ নেজাম উদ্দিন আলকাদেরী আলচিশতি।এই পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ)প্রথম বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে সূচনা করেন আন্তর্জাতিক পর্যায়ের হক্কানি তরিকত চর্চার মহাবিদ্যালয় আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফ প্রবর্তক মোনাজেরে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অতন্দ্র প্রহরী হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফি সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি (রাঃ)আশেকানে আল্লাহর রাসুল(সঃ) শান প্রসারিত করার লক্ষ্যে ১২ রবিউল আউয়াল ঢাকার ঐতিহ্যবাহী হযরত শাহওয়ালী বাগদাদী(রা:)মীরপুর মাজার সংলগ্ন  খানকায়ে কাদরীয়া চিশতিয়া আন্আজুমানে সাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফ রক্ত দান কর্মসূচির মধ্যে দিয়ে জশনে জুলুসের কার্যক্রম শুরু করে ঢাকার বৃহত্তর ও ব্যস্ত রাস্তা প্রদক্ষিন করে হযরত শাহওয়ালী বাগদাদী(রাঃ)মাঝার প্রাঙ্গনে পবিত্র জুলুস সমাপ্তি ঘটে,এবং বাদে জুহর নামাজ শেষ করে মিলাদুন্নবী(সঃ) এর উপর চট্টগ্রাম, ঢাকার আলেমেদ্বীন গন আলোচনায় নেন।আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি(মঃজিঃআঃ)”র সভাপতিত্বে আখেরে মোনাজাতের মাধ্যমে পবিত্র জুলুসের কার্যক্রম সমাপ্ত করা হয়।বাদে এশা আশেকানে ভক্ত মুরিদানের রুহানি সেমা মাহফিলের মধ্যে দিয়ে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(সঃ) পরিসমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park