1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শান্তিগঞ্জে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর পুড়ে চাই ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শান্তিগঞ্জে আগুন লেগে তিনটি পরিবারের বসতঘর পুড়ে চাই ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বসত ঘরে বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা,ধান চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হওয়ার খবর মিলেছে।  এতে প্রায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে দুই/তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গরে রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে এই অগ্নিকান্ডের  ঘটনার সূএপাত ঘটে।

স্হানীয় সূএে জানা যায় দেবগ্রাম গ্রামের সুকেশ দেব,বাবুল দেব ও কৃষ্ণ দেব এই তিনটি পরিবারের বসতঘর পাশাপাশি হওয়াতে সুকেশ দেবের ঘরে প্রথমে বিদ্যুৎ এর তার থেকে আগুনের সূএপাত ঘটে এবং নিমিষেই আগুনের লেলিহান শিখা তিনটি পরিবারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্হানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে এসে ২/৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে ও তিনটি পরিবারের বসতঘর,আসবাবপএসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বসতঘরে কম্পিউটার ল্যাপটপ,দোকানের মালামাল,ধানচাল পুড়ে গেছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park