1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারী নিহত, আহত ১৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সদর উপজেলার জানীগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার ২৫ আগস্ট দিবাগত রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন সেখ। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে গেইটলক বাস জানীগাঁও এলাকায় আসলে হঠাৎ হার্ডব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে প্রায় ২০-৩০ জন যাত্রী ছিলেন। সবাইকে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

 শিউলী রাণী উল্টে থাকা বাসের নীচে পড়ে আটকে যান। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মী এসে মেশিনের সাহায্যে অচেতন অবস্থায় শিউলী রানীকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park