1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বহিরাগত নিয়ে হামলা ও সভাপতির কক্ষ ভাঙচুর: নোবিপ্রবিতে ফের ছাত্রদলের সংঘর্ষ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বহিরাগত নিয়ে হামলা ও সভাপতির কক্ষ ভাঙচুর: নোবিপ্রবিতে ফের ছাত্রদলের সংঘর্ষ

আব্দুল্লাহ বিন কামাল,নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

আব্দুল্লাহ বিন কামাল,নোবিপ্রবি প্রতিনিধি
পূর্ববিরোধের জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও আবাসিক হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুস সালাম হল ও শহীদ মিনার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে সাব্বির হোসেনের অনুসারীরা বহিরাগতদের নিয়ে আবদুস সালাম হলে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে হামলাকারীরা সালাম হলে থাকা শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে ব্যাপক ভাঙচুর চালান। এ ছাড়া সালাম ও আবদুল মালেক উকিল হলের আরও কয়েকটি কক্ষেও ভাঙচুর করা হয়।
হামলা ও ভাঙচুরের পর সালাম হল প্রাঙ্গণে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে সাব্বিরের অনুসারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, প্রক্টরিয়াল বডি এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপাচার্য পরে আহতদের দেখতে যান।
সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমরা এ ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠে আছেন। পরিস্থিতি বর্তমানে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে আবাসিক হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে আবদুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় ছাত্রদলের এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মূলত ওই ঘটনার জের ধরেই মঙ্গলবার দুপুরে নতুন করে ক্যাম্পাসে এই পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park