
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সরকার নিবন্ধিত আরামনগর বাজার মনোহরী বণিক সমবায় সমিতি লি: এর দুই বছর মেয়াদি ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো মো. সাইফুল ইসলাম রঞ্জু সভাপতি ও মো. জহুরুল ইসলাম ঝন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে সরিষাবাড়ী পৌর সভার প্রাণকেন্দ্রে অবস্থিত আরামনগর বাজার পৌর মার্কেটে বণিক সমিতি লিঃ এর আয়োজিত এক আলোচনা সভা শেষে সমিতির
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা নতুন কমিটি ঘোষণা করেন।
এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি এবং সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে আরামনগর হাট কমিটির সভাপতি গোলাম রব্বানী লেকু ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ব্যবসায়ী আব্দুস সাত্তার, মহাদেব সাহা, আব্দুল মালেক, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম বেনী, নিখিল সাহা ও বিষ্ণু সাহাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।