1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

আব্দুল হাকিম সবুজ প্রতিনিধি, কুড়িগ্রাম:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাবেক আহ্বায়ক ও সাংবাদিক মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল চার টায় কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ায় ভূমি মালিক সমিতির কার্যালয়ে এ আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সহসম্পাদক আরিফুল ইসলাম জুয়েল। সভায় মোস্তফা জামান লেলিনের কর্মময় জীবন ও সাংগঠনিক দক্ষতা নিয়ে স্মৃতিচারণ করা হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক কনক রহমান মোস্তফা জামান লেলিনের সাংগঠনিক দক্ষতা ও আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁর ছোট ভাই ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ভাইয়ের সঙ্গে তার নানা স্মৃতি তুলে ধরেন।

আলোচনায় বক্তব্য দেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন, নজির হোসেন, হাবিবুর রহমান, হামিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন রওশন প্রমুখ।

এ সময় সংগঠক খন্দকার আরিফ, হাফিজুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মোস্তফা জামান লেলিন রাজারহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কালের কণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি তিনি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের ১৪ আগস্ট তিনি মারা যান।
আলোচনা সভা শেষে মোস্তফা জামান লেলিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park