1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে হৃদয় আহ্বায়ক লেমন যুগ্ন আহবায়ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৭৭ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার তিন মাস মেয়াদি ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জামালপুর জেলা ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই এক যুগ্ম আহ্বায়ক ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ দেখিয়ে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিমের যৌথ স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির চিঠিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে হৃদয় হাসান লাবলুকে আহ্বায়ক এবং সজীব হাসান লেমনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য নিয়ে মোট ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পরদিন শনিবার (১ আগস্ট) ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগর ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণ উল্লেখ করে পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন জমা দেন।

এ ব্যাপারে মনিরুজ্জামান আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও শিক্ষাজনিত কারণে আমি যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park