1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঈশ্বরদী উপজেলা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঈশ্বরদী উপজেলা।

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা:

পাবনায় অনুষ্ঠিত ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঈশ্বরদী উপজেলা ও পাবনা সদর উপজেলা। জমজমাট এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে।

রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-১ গোলের ব্যবধানে পাবনা সদর উপজেলাকে পরাজিত করে ঈশ্বরদী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি জনাব আখতারুজ্জামান আখতার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল ইসলাম (বিশু) (প্রশাসক, জেলা পরিষদ, পাবনা), পাবনা জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ হাবিবুর রহমান (হাবিব) এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, পাবনা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, যেখানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park