1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের সফিপুরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গাজীপুরের সফিপুরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটও অনুষ্ঠিত হয়। এই গণভোটে দেশের ৭০ শতাংশেরও অধিক মানুষ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রদান করেন কিন্তু বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলেও জনগণের দেওয়া গণভোটের রায় তারা এখনো বাস্তবায়ন করেনি এমনকি তারা গণভোটের রায় কার্যকর করতে পুরোপুরি অস্বীকার করেন। নির্বাচনের আগে গণভোটের পক্ষে জনমত গড়ে তুললেও তারা এখন মানতে নারাজ। এটা রীতিমতো এক ধরনের গাদ্দারী। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে চলছে নানা রকমের আলোচনা ও সমালোচনা।

দেশে নির্বাচিত সরকার গঠন হলেও কোথাও থেমে নেই ছিনতাই, চাঁদাবাজি, গুম, খুন, দখল বাণিজ্য এবং লাগাতার নারী ও শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ। এ নিয়ে দেশের সচেতন মহলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠন এবং জনসাধারণ বেশ উদ্বিগ্ন।

গণরায় বাস্তবায়ন ও দেশ জুড়ে গণহত্যা এবং নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আজ (শনিবার) ০৪ জুলাই বিকেল সাড়ে ৫ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বিশাল এক গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি মো শফি উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য জোটের জেলা, উপজেলা ও পৌরসভাসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল নেতাকর্মী অংশ গ্রহণ করেন। গণ মিছিল শেষে তারা সমবেত হয়ে সংখিপ্ত আলোচনা সমাবেশ করেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ ১১ দলীয় ঐক্য জোটের অনেক নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। এসময় তারা গণ রায় বাস্তবায়নের বিষয়ে কথা বলেন। গণরায় ও দেশ জুড়ে সকল অপরাধ অপকর্মের সুষ্ঠু বিচারের ব্যবস্থা না করা হলে আরও কঠিন ও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park