1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌরসভার মেয়র হিসেবে সাইফুল ইসলাম ডালিমকে চান পৌর বিএনপির নেতারা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবি পৌরসভার মেয়র হিসেবে সাইফুল ইসলাম ডালিমকে চান পৌর বিএনপির নেতারা।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইটের আহ্বানে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা পাঁচবিবি পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শনিবার দুপুর ১২টায় পাঁচবিবি রেলস্টেশন রোডে জিয়াউল ফেরদৌস রাইটের ব্যবসায়িক গদিঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

বক্তব্যে সাইফুল ইসলাম ডালিম বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং কখনো দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেননি। তিনি অভিযোগ করে বলেন, আন্দোলন-সংগ্রামে যাদের দেখা যায়নি, তাদের অনেকেই ৫ আগস্টের সরকার পতনের পর বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন।

তিনি আরও বলেন, “আমি কোনো সন্ত্রাস বা চাঁদাবাজিতে বিশ্বাস করি না। আল্লাহর রহমতে আমার ব্যবসা, জমিজমা রয়েছে এবং আমার দুই ছেলে প্রকৌশলী হিসেবে চাকরি করছে। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আপনারা আমাকে একটি বৃক্ষ হিসেবে রোপণ করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের ভালো ফল উপহার দেব।”

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রেজাউল করিম, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের সাবেক ভিপি জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, সাবেক ছাত্রনেতা রাশেদুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস ছালামসহ অন্যান্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জনাবুর রহমান জনি, যুবনেতা নয়ন প্রধান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park