1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবি ছাত্র শিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাবিপ্রবি ছাত্র শিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ।

পাবিপ্রবি প্রতিনিধি: ‎
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

‎”একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের মুক্ত বাতাস লাগুক সবার মনে” স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখা ছাত্র শিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাহিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষেকে বৃক্ষ বিতরণ করে।

‎সোমবার (২৯ জুন) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাহিরে এ কর্মসূচী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সভাপতি তুষার মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সামা। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা শহর শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ ও পাবনা জেলা জামায়াতের শূরা সদস্য সহ ছাত্রশিবিরের সদস্যবৃন্দ।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি তুষার মাহমুদ বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রঘোষিত এক মাসব্যাপী এ কর্মসূচীর আওতায় আজকে আমরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে বৃক্ষ বিতরণ করেছি। যাতে বৃক্ষের সবুজ পাতার হাওয়া সবার মনে লাগে।

‎উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে এ কর্মসূচী পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park