1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়িতে গাঁজার চাষ, গ্রেফতার-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়িতে গাঁজার চাষ, গ্রেফতার-১

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক গ্রাম পুলিশের বাড়ি থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের ছেলে ও গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিন (৪২)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমিন উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park