1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সাবাজারের উখিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেন।

গ্রেপ্তারকৃত হলেন কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মনিরকোনা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (২২)। তিনি লাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশে এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়,আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park