1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১০,৩৮৭ পিস ইয়াবাসহ আটক-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১০,৩৮৭ পিস ইয়াবাসহ আটক-২

টেকনাফ কক্সবাজার //
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

টেকনাফ কক্সবাজার //

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি সফল অভিযানে ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (২২ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজিবি জানায়, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে সকালে শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রী মো. রাশেদ (১৯)-কে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রাশেদ টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার বাসিন্দা।

একই দিনে অপর একটি বিশেষ অভিযানে হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরী’র সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহসানুল করিম (২৭)-কে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার মোহাম্মদ শফির বিল এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, দুইটি পৃথক অভিযানে সর্বমোট ১০ হাজার ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার এবং দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বিজিবির মতে, জনসচেতনতা ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park